[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

হিরো আলমের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৫৯ পিএম

সংগৃহীত ছবি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন।


মামলার অভিযোগ অনুযায়ী, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে আশরাফুল আলম প্রতারণার মাধ্যমে বিয়ের প্রলোভন দেখান। অভিযোগে বলা হয়, এ সুযোগে তিনি ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাতের জন্য চাপ প্রয়োগ করেন। এসব অভিযোগ অস্বীকার করলেও ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন মিথিলা।


পরবর্তীতে পিবিআই তদন্ত চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। সেই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর