[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

দেশ গড়ার কাজে জনগণকেই মূল শক্তি হিসেবে দেখতে চায় : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ৮:১৪ এএম

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে পাশে নিয়েই দেশ পুনর্গঠনের লক্ষ্য নিয়ে এগোতে চায় বিএনপি।

  1. তার ভাষায়, এই দেশের প্রকৃত মালিক সাধারণ মানুষ, আর তাদের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।
    শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান অভিযোগ করেন, গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণের প্রত্যাশা উপেক্ষিত হয়েছে এবং ভোটাধিকার ক্ষুণ্ন করা হয়েছে। তিনি বলেন, আসন্ন নির্বাচন সেই হারানো অধিকার পুনরুদ্ধারের সুযোগ এনে দিয়েছে।


বিএনপি চেয়ারম্যানের মতে, এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের জন্য নয়, বরং দেশকে নতুন করে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে জনগণ আবার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। পাশাপাশি কৃষকদের জন্য চালু করা হবে কৃষক কার্ড, যার মাধ্যমে সহজে ঋণ, সার ও উন্নত বীজ পাওয়ার ব্যবস্থা করা হবে।
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষকদের জন্য সুখবর রয়েছে—১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার উদ্যোগ নেওয়া হবে।


এ ছাড়া সরকার গঠিত হলে সংশ্লিষ্ট এলাকার বিমানবন্দর দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জনসভায় প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

এসআর

সম্পর্কিত খবর