চট্টগ্রামের চেরাগীপাহাড় এলাকায় ফুলের বাজারে এখন চোখে পড়ার মতো কোলাহল ও ব্যস্ততা।
শুরুর দিক থেকেই রাস্তার দু’পাশে সাজানো থাকে বাহারি রঙের ফুল ও মালা। গাঁদা, গোলাপ, রজনীগন্ধাসহ নানা প্রজাতির ফুলে পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে মন মাতানো সৌন্দর্য ও সুবাস।
ঘুরে দেখা যায়, ক্রেতা আর পথচারীদের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে বাজার এলাকা।
কেউ ব্যস্ততার মাঝেই প্রয়োজনীয় ফুল কিনে নিচ্ছেন, আবার কেউ বিয়ে কিংবা ধর্মীয় অনুষ্ঠানের জন্য মনপসন্দ মালা বেছে নিতে সময় দিচ্ছেন। সারি সারি গাঁদার মালা ফুটপাতজুড়ে বাজারের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ফুল বিক্রেতারা জানান, বিয়ের মৌসুম ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় আয়োজনের কারণে সাম্প্রতিক সময়ে ফুলের চাহিদা বেশ বেড়েছে। এতে করে বিক্রি ভালো হলেও, সড়কের পাশে দোকান বসানোর কারণে মাঝেমধ্যে যান চলাচলে বিঘ্ন ঘটে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
সবকিছু মিলিয়ে চেরাগীপাহাড়ের এই ফুলের বাজার এখন শুধু বাণিজ্যের স্থান নয়, বরং নগর জীবনের ব্যস্ততার মাঝে এক টুকরো রঙিন ও সজীব দৃশ্য হয়ে উঠেছে।
এসআর
মন্তব্য করুন: