বিদ্যুৎ লাইনের জরুরি সংস্কার কাজের জন্য শনিবার (৩১ জানুয়ারি) ভোলা পৌরসভার
একাংশ ও সদর উপজেলার বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
সময়সূচী:
ওজোপাডিকোর ভোলা অফিস জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দ্রুত সংযোগ পুনরায় চালু করা হতে পারে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:
পৌরসভা এলাকা: হোমিও কলেজ রোড, কাঠ মার্কেট, বিসিক এলাকা, পাসপোর্ট অফিস, আলতাজের রহমান কলেজ রোড এবং গোলদার বাড়ি।
সদর উপজেলা এলাকা: আগারপোল, মাদরাসা বাজার, ডাকাতিয়া চৌমুহনী, আলীনগর, বিশ্বরোড, খেয়াঘাট রোড, কোস্ট গার্ড সংলগ্ন এলাকা, সর্দার বাড়ি, হাওলাদার মার্কেট, পাটওয়ারী বাড়ি রোড, বাবুল মোল্লা ব্রিজ এবং কলঘাট বাজার।
এছাড়াও সদুরচর, ডকইয়ার্ড, মুকুল ব্রিকস, চৌমুহনী বাজার, নাজিমুদ্দিন সড়ক, টেকনাগো চৌমুহনী, উকিল বাড়ি, সাহেব আলী মাকেট, বন্ধুজন স্কুল, বিএনপি বাজার, মসজিদ মার্কেট, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল রোড, রেন্টাল পাওয়ার প্লান্ট, গ্যাস ফিল্ড, ধোপা বাড়ি, খেয়াঘাট চৌমুহনী, কাজী ফার্ম, অটো রাইচ মিল, অটো ব্রিকস কোল্ডস্টোরেজ, শান্তির হাট এবং ফ্রেন্ড ব্রিকস এলাকা এই আওতাভুক্ত থাকবে।
বিদ্যুৎ লাইনের উন্নয়নের স্বার্থে এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রাহকদের ভোগান্তির জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিদ্যুৎ না থাকার কারণে পানি বা মোবাইল চার্জ সংক্রান্ত প্রয়োজনীয় কাজগুলো সকাল ৮টার আগেই সেরে রাখা ভালো।
এসআর
মন্তব্য করুন: