[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

নওগাঁয় নির্বাচনী সমাবেশে তারেক রহমান, জনসমাগমে মুখর এটিএম মাঠ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ৭:৪৩ পিএম

সংগৃহীত ছবি

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নওগাঁ সফরে এসে একটি বৃহৎ জনসভায় অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে শহরের এটিএম মাঠে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাকে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানান। মঞ্চে উঠে তিনি উপস্থিত সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং পরে প্রধান অতিথির আসনে বসেন।

এই সমাবেশে নওগাঁ জেলার পাশাপাশি বগুড়া ও জয়পুরহাট জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি দেখা যায়। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন, যেখানে সন্ধ্যায় আরেকটি নির্বাচনী সমাবেশে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সকাল থেকেই আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মানুষের ব্যাপক উপস্থিতিতে এটিএম মাঠ ও আশপাশের সড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয়।

সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি ডগ স্কোয়াড ও ড্রোনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

জনসভায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন আসনের দলীয় মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে একই দিনে তারেক রহমান রাজশাহীতে একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন এবং হজরত শাহ মখদুম (রহ.)–এর মাজার জিয়ারত করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর