[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: প্রার্থী আশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ৭:৪২ এএম

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মণি প্রচারণায় নিয়েছেন ভিন্ন ধরনের কৌশল।

তিনি প্রচলিত রাজনৈতিক অঙ্গীকারের বদলে তরুণ ভোটারদের কাছে বিয়ের ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছেন।

রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় এক সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে তিনি এ ধরনের মন্তব্য করেন। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রার্থী আশা মণি বলেন, "অনেক তরুণ আমাকে তাদের বিয়ের ব্যবস্থা করার কথা বলেছেন। তাই আমি বলছি, আপনারা আমাকে একটি করে ভোট দিন। আমি নির্বাচিত হলে, আপনাদের বিয়ের প্রক্রিয়া সহজ করে দেবার চেষ্টা করব।"

তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকে এটিকে হালকা চাল হিসেবে দেখলেও, অন্যরা এটি নিয়ে সমাজে আলোচনার সূচনা করেছে বলে মনে করেন।

স্থানীয় একজন সমাজকর্মীর মতে, নির্বাচনের ফলাফল যেমনই হোক, নারী হিসেবে রাজনৈতিক অঙ্গনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাটা ইতিবাচক দিক।

এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশা মণিসহ মোট দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

পুরো জেলায় তিনটি আসনে মাত্র দুজন নারী প্রার্থী রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর