[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

শ্যামনগরে হামদর্দ হেলথ কেয়ার সেন্টারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ৬:১০ পিএম

হামদর্দ হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন করছেন প্রধান অতিথি ড. মোহাম্মদ আব্দুল মজিদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে আনুষ্ঠানিকভাবে চালু হলো হামদর্দ হেলথ কেয়ার সেন্টার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) শ্যামনগর পৌরসভার নকিপুর বাজারের বাবলাতলা মোড়সংলগ্ন রহিম কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত এই সেন্টারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সেন্টারটির কার্যক্রম শুরু করেন সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক সচিব ড. মোহাম্মদ আব্দুল মজিদ।


হামদর্দের সহকারী পরিচালক (মার্কেটিং) আবুল হাসনাত ভূঁইয়ার সভাপতিত্বে এবং রিজিওনাল ম্যানেজার (ভারপ্রাপ্ত) শওকত হায়াত খাঁনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেলস ম্যানেজার আব্দুস সালাম।


প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, হামদর্দ দীর্ঘদিন ধরে মানসম্মত চিকিৎসা সেবার পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রিয়াসাদ আজিম, লাইফ কেয়ার হাসপাতালের ডা. এস. এম. মনিরুজ্জামান এবং কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ প্রমুখ। 

এসআর

সম্পর্কিত খবর