[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

নাসিরনগরের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান মামুনের নির্বাচনী সমাবেশে জনতার ঢল

নাসিরনগর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ১০:০৯ পিএম

সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে এক বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় হরিপুর ইউনিয়নের স্কুলসংলগ্ন মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।

হরিপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে উপস্থিত হন। পুরো মাঠজুড়ে “মামুন ভাই”, “ঘোড়া প্রতীক” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ, যা এক সময় জনসমুদ্রে রূপ নেয়।


হরিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আলী আজগরের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাটি অঞ্চলের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক শীর্ষ নেতা এসএম শাফি মাহমুদ।


সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, ব্রাহ্মণবাড়িয়া মহিলা দলের সহ-সভানেত্রী অ্যাডভোকেট খালেদা আক্তার অরুনা, নাসিরনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসনা হেনাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রধান বক্তা একেএম কামরুজ্জামান মামুন তার বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই তার মূল অঙ্গীকার।

তিনি নাসিরনগরকে একটি শিক্ষিত, স্বাস্থ্যসম্মত ও কর্মসংস্থানমুখী এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এবং দুর্নীতিমুক্ত নাসিরনগর প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।


আগামী নির্বাচনে ঘোড়া প্রতীকে বিজয় নিশ্চিত করতে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর