[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুনের সমাবেশ

নাসিরনগর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ৫:২৯ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুনের নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের পুরাতন গরুর বাজার মাঠে ইউনিয়নবাসীর উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সদস্য ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মেম্বারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির নেতা ফারুক আহমেদ ও ফরহাদ মেম্বারের যৌথ সঞ্চালনায় আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটি অঞ্চলের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফান্দাউক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফরিদ মিয়া, উপজেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক খান, তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মালেক শাহ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আকবর, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়েরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য।

তিনি নাসিরনগরে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর