রাজধানী ঢাকায় আজ বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) শুষ্ক আবহাওয়া বিরাজ করছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আকাশ: আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
তাপমাত্রা: আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।
বাতাস: উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে।
আর্দ্রতা: সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ।
সারা দেশের পূর্বাভাস:
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে। দেশের কিছু এলাকায় রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা স্থির থাকার সম্ভাবনা বেশি।
সূর্যোদয় ও সূর্যাস্ত:
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এসআর
মন্তব্য করুন: