আজ সোমবার (১৯ জানুয়ারি) রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা প্রায়
অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা ও বাতাসের অবস্থা
আজকের সর্বনিম্ন তাপমাত্রা: ১৭ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৬টার তাপমাত্রা: ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা: ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।
আর্দ্রতা: সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ।
বাতাসের গতি: উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
কুয়াশা ও বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি এবং আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সূর্যোদয় ও সূর্যাস্ত
আজ সূর্যাস্ত: সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে।
আগামীকাল (মঙ্গলবার) সূর্যোদয়: ভোর ৬টা ৪৩ মিনিটে।
সারাদেশের ক্ষেত্রেও রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এসআর
মন্তব্য করুন: