বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে
বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
রোববার (১৮ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় কুয়াশা দেখা দিতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে, আবহাওয়া শুষ্ক থাকবে এবং ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি কিছু এলাকায় কুয়াশা পড়তে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দক্ষিণাঞ্চলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিনও শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সারাদেশে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে ভোরের দিকে কুয়াশা পড়তে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এসআর
মন্তব্য করুন: