[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

ঢাকায় আকাশ পরিষ্কার, আবহাওয়া থাকবে শুষ্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ২:০৬ এএম

রাজধানী ঢাকায় আজ দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আকাশ


 থাকবে পরিষ্কার এবং দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন দেখা যাবে না।


আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে—এই সময়ে ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘমুক্ত থাকতে পারে। আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক।


পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।


আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯০ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।


এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এসআর

সম্পর্কিত খবর