[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩

ওসমান হাদি হত্যা: শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ৮:২৬ এএম

সংগৃহীত ছবি

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

 শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি বলেন, “বিচার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। হাদির হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা আর ঘরে ফিরে যাব না। প্রয়োজনে রাত্রি যাপনেরও প্রস্তুতি আছে।”
শাহবাগে অনুষ্ঠিত এই অবরোধে শুধু ইনকিলাব মঞ্চের নেতাকর্মী নয়, সাধারণ শিক্ষার্থী ও জনতাও যোগ দেন। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে এসে অবস্থান নেন, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা, দেশে-ব্যাপী দোয়া-মোনাজাত এবং খুনিদের বিচার দাবি করে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
অবরোধ চলাকালীন বিভিন্ন স্লোগান শোনা যায়, “নারায়ে তাকবির, আল্লাহু আকবার”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে”।
গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া হলেও, ওই দিনই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এসআর

সম্পর্কিত খবর